গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিউনের উত্তর আনালেরতাড়ী গ্রামে জমি জমা সংক্রান্ত জেরে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১জনের অবস্থা আশংখ্যা জনক। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি শুক্রবাবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত ময়েন উদ্দিন জানান, ২০০৪ সালে বড় ভাই দেলদারের কাছ থেকে এক শতাংশ জমি ক্রয় করেন। এরপর ওই জমি দখলে নিতে গেলে দুখা নামের একব্যক্তি নিজের জমি হিসাবে দাবি করে তা দখলে নিতে বাধা দেয়। এনিয়ে শালিস দরবার হলেও কোন মিমাংসা না হওয়ায় পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর আদালত ময়েন উদ্দিনের পক্ষে রায় দিলে রায়ের কপি নিয়ে ময়েন উদ্দিন ওই জমি দাবি করলে দুখা মিয়া ও তার দলবল তাতেও বাধা দেয়। এরপর হঠাৎ করে গতকাল শুক্রবার দুখা মিয়া জোর পূর্বক ওই জমিতে ঘর তুলতে যায়। এতে ময়েন উদ্দিন বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 














