শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট জেলা পরিষদের উপ-নির্বাচন ৯ মার্চ 

লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ শুধুমাত্র চেয়ারম্যান পদে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অ্যাড. মতিয়ার রহমান। ওই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আবেদন করেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে উক্ত মন্ত্রণালয়। পরে লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র যাচাই- বাচাই ১৫ ফেব্রুয়ারি, আপিল দায়েরের (১৬-১৮ ফেব্রুয়ারি), আপিল নিষ্পত্তির তারিখ (১৯-২০ ফেব্রুয়ারি), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণের শনিবার ৯ মার্চ।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অনুষ্ঠিত হবে।

প্রকাশের সময়: ০৭:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪