শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি)  গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলামের নেতৃত্বে গোবিন্দগঞ্জ চৌমাথা মোড় থেকে কালো পতাকা মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাস স্ট্যান্ডে হানিফ কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জোবায়েরুল হক, রুহুল আমিন লেবু,  ওয়ার্ড সভাপতি কাজী আশরাফুল আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল, সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর আহবায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি, পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম সদস্য সচিব আরিফ মাহমুদ প্রমুখ।

গোবিন্দগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

প্রকাশের সময়: ০৮:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪