সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরের ভেতরে অস্ত্র ঠেকিয়ে লুটপাট, ২ ডাকাত গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক বাড়িতে রাতের আধারে ঘরের ভেতর অস্ত্র ঠেকিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত শহিদুল ইসলাম কারেন্ট (৫২) ও আজিজুল হক কালাম (৫০) নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ বিজ্ঞ চৌকি আদালতে প্রেরণ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান। তিনি বলেন, সম্প্রতি উপজেলার কামদিয়া ইউনিয়নের শ্যামপুরে একটি বাড়িতে ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে দেশিয় অস্ত্র ধরে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আরও ১৪ থেকে ১৫টি চুরি-ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

ঘরের ভেতরে অস্ত্র ঠেকিয়ে লুটপাট, ২ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময়: ১০:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪