শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুন পোহাতে গিয়ে আবদুল মোত্তালেব মিয়া (৮১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোরবেলা ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুল মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মাষ্টারপাড়া গ্রামের মৃত আবদুস সালাম মিয়ার ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলা পশু হাসপাতালে কম্পাউন্ডার পদ থেকে ২০০০ সালে অবসরে ছিলেন।

সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রশীদ রেজা সরকার ডাবলু বলেন, গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুইদিন পরে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রকাশের সময়: ০১:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪