গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়ার আসরে হানা দিয়েছে একদল পুলিশ। এসময় ৭ জুয়ারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার দিকে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় কঞ্চিবাড়ী বাজারে জুয়ার আসর থেকে ৭ জুয়ারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের উত্তর মরুয়াদহ (নারীরকুড়া) গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪০), মৃত জগদীশ চন্দ্র বর্মনের ছেলে কনক চন্দ্র বর্মন (৩৫), মৃত উপেন্দ্র নাথ চন্দ্রের ছেলে দশরত মন্ডল (৫৫), মৃত শফিকুল ইসলামের ছেলে বুলু মিয়া (২৮), নির্মল চন্দ্রের ছেলে চন্দন কুমার (৩০), মৃত ক্ষুদিরাম চন্দ্রের ছেলে ক্ষিতিশ চন্দ্র (৫৫) ও মৃত জগদীশ চন্দ্র বর্মনের ছেলে কমল চন্দ্র বর্মন (৪২)।
এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জাগো২৪.নেট-কে বলেন, প্রকাশ্য জুয়া খেলাবস্থায় ওইসব জুয়ারিদের গ্রেফতার করা হয়। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















