গাইবান্ধার সুন্দরগঞ্জের আসামি গাদলু রবিদাস ওরফে বাবলু রবিদাসকে একটি মামলায় দেড় বছর সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এসময় আত্নসমর্পণ না করে ৫ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ১১ টার দিকে কুড়িগ্রামের উলিপুর এলাকা থেকে তাকের গ্রেফতার করা হয়। গাদলু রবিদাস সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের ফুলচান রবিদাসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, জিআর নং-২০/১৮ (লালমনিরহাট) মামলায় গাদলু রবিদাসকে ১ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয় বিজ্ঞ আদালত। এসময় আত্নসমর্পণ না করে ৫ বছর যাবৎ পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরান ও এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এরপর উলিপুর এলাকা থেকে গাদলু রবিদাসকে গ্রেফতার করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















