সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শোবার ঘরে মিলল নারীর মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোর্শেদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ শয়ন ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিজাম খাঁ গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মোর্শেদা বেগম এই গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্বামী শাহজাহান মিয়ার সঙ্গে মোর্শেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই একপর্যায়ে সবার অজান্তে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন। এ ঘটনার খবর পেয়ে মোর্শেদা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, মোর্শেদা বেগম মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

সুন্দরগঞ্জে শোবার ঘরে মিলল নারীর মরদেহ

প্রকাশের সময়: ০৯:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪