রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলা বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুর রহমান পাটোয়ারী ওরফে ফুয়াদ পাটোয়ারীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাসহ সুধীসমাজের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে একটি ভিডিওতে দেখা যায়, বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুর রহমান পাটোয়ারী ওরফে ফুয়াদ পাটোয়ারীর একটি ভুট্টা ক্ষেতে বসে ইয়াবা সেবন করছেন। তবে এই ভিডিওটি কত দিন আগে ধারণ করা হয়েছে-তা কেউ নিশ্চিত করতে পারেনি।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল ও সাধারন সম্পাদক মারুফুল হক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতি ফুয়াদ পাটোয়ারীকে বহিষ্কার করেন।

অভিযুক্ত ফুয়াদ পাটোয়ারী বলেন, ভিডিওতে মাদক সেবনকৃত ছবিতে আমি নই বলেন তিনি দাবী করেন এবং আমাকে অনেকই ফোন দিচ্ছো বিষটি বুজতেছি না। আমাকে ফাসানোর চেষ্টা করছে একটি চক্র। অপরদিকে বহিষ্কারের বিষয়টি তিনি জানেন না।

বাউরা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাহুল বলেন, ফুয়াদ পাটোয়ারীর একটি মাদক সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জুরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হোসাইন নীরব বলেন, ঘটনার হাওয়ার পর রাতেই বাউরা ইউনিয়ন ছাত্রলীগ ব্যাবস্থা নিয়েছে, এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সংগঠনে পরিপন্তি কাজ কেউ করলে ছাত্রলীগে থাকার তার অধিকার নেই। এবং অতি দ্রুত তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ১১ জানুয়ারি লিপু নামে এক ব্যক্তির সাইকেল চুরি করে পরে বিষয়টি জানা হলো ১৭ জানুয়ারি গ্রাম পুলিশ সেই সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। এবং আভিযোগ রয়েছে গত মাসে সাইকেলসহ ৫ বাড়ি একরাতে চুরি করেছিলো ওই ছাত্র লীগ নেতা।

প্রকাশের সময়: ০৫:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪