শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা ক্ষতি 

পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার দুপুর ১টার দিকে আফ্রাতপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে মুদী দোকানী আসাদুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।  নিমিষে আগুন ছড়িয়ে পড়ে। এসময বাড়ির মুরগীর খামারের ২৫০টি লেয়ার মুরগী,নগদ টাকা,আসবাবপত্রসহ ৩টি ঘরের সবকিছু পুড়ে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস চাটমোহরের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।  ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতির পরিমান নিরুপন করার পরই বলা যাবে।

প্রকাশের সময়: ০৫:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪