শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার চরে ২৯৩ বোতল মদসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার জিগাবাড়ীর দুর্গম চরে ৪ স্ত্রীকে নিয়ে জমজমাট মাদক ব্যবসা করে আসছিলেন আব্দুস সোবহান নাড্ডু (৪২)। এরই মধ্যে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ। এসময় ২৯৩ বোতল বিদেশী মদসহ কুখ্যাত নাড্ডুকে গ্রেফতার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কামাল হোসেন।

গ্রেফতারকৃত আব্দুস সোবহান নাড্ডু সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি বসবাস করেন ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আব্দুস সোবহান নাড্ডু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এরই একপর্যায়ে রোববার (৪ ফেব্রয়ারি)  রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় পশ্চিম জিগাবাড়ির চরে বসতবাড়ির পাশে খড়ের গাদার মধ্যে থাকা ২৯৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। ৯টি বস্তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ ছিল। একই সঙ্গে আব্দুস সোবহান নাড্ডুকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন- গ্রেফতারকৃত নাড্ডুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তার সঙ্গে মাদক ব্যবসায় আরও কেউ জড়িত কিনা, সেটি অনুসন্ধান অব্যাহত আছে।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার  ধ্রুব জ্যোতিময় গোপ (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সরকার প্রমুখ।

প্রকাশের সময়: ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪