গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাড়ে ৩ বছর বয়সী সাদিয়া আক্তার। খাওয়ার জন্য দোকান থেকে কিনেছিল কেক। এটি নিয়ে রাস্তা পার হতেই অটোরিকশার ধাক্কায় নিহত হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাদুল্লপুর-তুলশিঘাট সড়কের ইদ্রাকপুর ক্লাবের মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিতহ সাদিয়া আক্তার ইদ্রাকপুর ছওতুল হেরা নূরানী মাদরাসার পরিচালক হাফেজ মো. জালাল উদ্দিনের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহারুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই সময় সাদিয়া খাতুন বাড়ির পাশের দোকানে কেক কিনে রাস্তা পার হচ্ছিল। এরই মধ্যে তুলশিঘাট থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাদিয়ার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় অটোরিকশাটিসহ চালক আল আমিন মিয়াকে আটক করা হয়েছে। এই চালক সদর উপজেলার কবিরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, অটোরিকশার ধাক্কায় সাদিয়া আক্তার নামের এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 













