শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার করিডোর সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে সেই নারীকে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃত রোহিঙ্গা নারী হলেন- রহমতুল্লাহ মারি, রোহিঙ্গা ক্যাম্প বালু খালি, উখিয়ার ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর- মৃত: সৈয়দ কবিরের মেয়ে মোছাঃ রমিদা (২৩)।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ করিডোর সীমান্ত পিলার নং- ৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা । পরে থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে নারী এএসআই দীপিকা দাস এর সহায়তায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘসময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করায় এবং টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

প্রকাশের সময়: ১২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪