ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে তার গ্রামের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে অনুষ্ঠিত হয়।
এ স্বরণ সভার আয়োজন করেন তার ছেলে ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
আলোচনা সভায়বক্তব্য দেন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান মন্ডল। পরে তোবারক বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ২০০৪ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। আইন বিষয়ক তার লেখা ৩৫টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তারমধ্যে অত্যন্ত সমাদৃত ২০টি। যেগুলো ব্যাপক সাড়া জাগিয়েছে আইন শাস্ত্রে। তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্সের অধীনে একজন গবেষণাকর্মী হিসেবে মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়াও কর্মময় জীবনে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনিস্টিটিউট, ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং ও রিসার্স সেন্টার, ড. এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়, মল্লিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুল কাদের মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ৩২ শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বেলকা ডিগ্রী কলেজের।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 




















