দিনাজপুর অঞ্চলের অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। তিনি দাপ্তরিক কাজ ও সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন শেষে রাতে কম্বল নিয়ে ছুটে যান শীতার্ত মানুষের নিকট। শীতের শুরু থেকেই প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা কম্বল বিতরণ করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। প্রকৃতপক্ষেই যেন অসহায় মানুষরা কম্বলগুলো পান সেজন্য ইউএনও নিজে কম্বল বিতরণ করছেন।
মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের সেন্টার ডাঙা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং সোমবার দিবাগত রাত ১০টার দিকে খানসামার ভেড়ভেড়ী ইউপির খামার বিষ্ণুগঞ্জ এলাকার বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পিআইও এনামুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেবসহ স্থানীয় জনপ্রতিনিধি।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন বলেন, কাজের ফাঁকে প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের মানুষ ও বৃদ্ধদের নিকট কম্বল তুলে দিচ্ছি। কম্বল পেয়ে তাদের স্বস্থি ও হাসিমুখ আমার জন্য ভালোলাগা। এ পর্যন্ত খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















