গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
এ প্রজ্ঞাপনে বলা হয়, গাইবান্ধা জেলার সদর উপজেলা পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতিকে প্যানেল-১ হিসেবে নির্দেশক্রমে তাকে মনোনয়ন প্রদান করা হলো। তাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িকত্ব দেওয়াসহ আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির স্বেচ্ছায় পদত্যাগ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















