গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে লাগানো অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি গাছের মাথা ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা ! প্রশ্ন উঠেছে এলাকাবাসীর।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ফেব্রয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ করেছেন।
এরআগে বুধবার (৭ ফেব্রয়ারি) দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এই কাজটি করে বলে ধরণা করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ মিয়া জানান, সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে। এখনও বিদ্যালয়ের চারপাশের প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। এবং নৈশ প্রহরীও নিয়োগ প্রদান করা হয়নি। এছাড়া উপজেলা শহর থেকে একটু দূরে হওয়ায় প্রায়ই রাতে এই মাঠে মাদক বিক্রেতা ও মাদকসেবীরা ভিড় জমায়। এর আগে ৭ থেকে ৮ জন মাদকসেবীকে পুলিশ আটকও করেছে। এ কারণে ধারণা করা হচ্ছে রাতের আধারে মাদক বিক্রেতা ও মাদক সেবীরা এই কাজটি করেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন আহমদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রæত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















