গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় মাহমুদ হাসান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা এই শিশু দৌঁড়ে রাস্তা পার হতে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পলাশবাড়ী পৌর শহরের তেলের পাম্পের সামনে রংপুর-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
মাহমুদ হাসান পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায, ওই সম মাহমুদ মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে মায়ের অজান্তে রাস্তা দৌঁড়ে পার হওয়ার সময় অপর দিক থেকে আসা মন্ডল ইন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশু মাহমুদ নিহত হয়।
এঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এসময় গাড়ী ভাঙচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি ও চালককে আটকে করে পুলিশী হেফজতে নেয়। এরপর ঘটনাস্থলে উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, এঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















