শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার

গাইবান্ধা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে জেরে মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে তার ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।‌

নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সঙ্গে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে চাচাভাতিজার মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে ভাতিজার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চাচা এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মাহফুজুর রহমান মারা যায়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশের সময়: ০৮:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪