রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জ সাজাপ্রাপ্ত আসামি ও প্রতারকসহ গ্রেফতার ৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত ও প্রতারক চক্রেরসহ ৯ আসামিকে গ্রেফতার করা হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একজন,   অটোবাইক চোর চক্রের ছয়জন, প্রতারক চক্রের একজন ও মাদক কারবারি একজন। এদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারিনি ওসি।

পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ছয় আসামিকে গ্রেফতার করা হয়। এসময় চুরি যাওয়া ইজি বাইকের ৪ টি ব্যাটারী জব্দ করা হয়েছে।

এছাড়া গোবিন্দগঞ্জ বাজারস্থ সোনার পট্টি থেকে কথিত দুদকের পরিচালক পরিচয়ে সোনা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এদিকে,  পলাশবাড়ী উপজেলার নাকাইহাট বিলস্থ কৃষকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিনের পলাতক দুই বছরের সাজাপ্রাপ্ত এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে গোবিন্দগঞ্জের মহাসড়কে কাজী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

প্রকাশের সময়: ০৬:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪