শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেয়র নজরুল 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও সম্ভাব্য মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্রটি সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে মেয়র নজরুল ইসলাম সওদাগর ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, জেলা পরিষদ সদস্য শিলা সরোয়ার , উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু , আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামি ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশের সময়: ০৬:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪