শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এসপির হাতে কম্বল পেয়ে উচ্ছ্বসিত শিশুরা

গাইবান্ধা শহরে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠান করা হয়েছে ‘জুম বাংলাদেশ ইয়থ ফাউন্ডেশন’ নামের স্কুল। আর এই স্কুলের ৫৮ জন শিক্ষার্থীদের মাঝে কম্বল দিলেন পুলিশ সুপার কামাল হোসেন। এসময় আবেগে আকুল হয়ে ওঠে শিশু শিক্ষার্থীরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) ওই প্রতিষ্ঠানে কম্বল বিতরণকালে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং অভিভাবকদের কথা শুনবে। তোমরাই দেশের ভবিষ্যৎ।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর অধিকারী, সাংবাদিক এসএম বিপ্লব ইসলাম, সঞ্জয় সাহা,  ট্রাফিক অফিসার মাহবুব হোসেন,  জুম বাংলাদেশ স্কুলের কো-অর্ডিনেটর সজিব হোসেন, শিক্ষক শারমিন খাতুন, নোশিন তারান্নুম, ভলান্টিয়ার সাকু মিয়া, রাকিব সরকার, রাকিব হাসান রিফাত, মাইশা মঞ্জুরি প্রমুখ।

এর আগে স্কুলটির অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

এসপির হাতে কম্বল পেয়ে উচ্ছ্বসিত শিশুরা

প্রকাশের সময়: ০৭:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪