রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় আহত যুবক নুরুজ্জামান (২৭) মারা গেছেন।
রবিবার(১১ ফেব্রুয়ারী) সকালে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নুরুজ্জামান চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামের আঃ সালামের ছেলে।
জানা গেছে,গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিলচলন ইউনিয়নের সোনাহার পাড়া এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান আহত হন। সে ওই অটোভ্যানের যাত্রী ছিলো।
পেশায় রং মিস্ত্রিী নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চাটমোহর ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মোটরসাইকেল আরোহী যুবকরা দূর্ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের বাড়ি বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে বলে জানা গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশের সময়: ০২:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪