গাইবাব্ধার সুন্দরগঞ্জে এমএ হানিফ সরকার মাহমুদ নামের এক ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২ সপ্তাহ ধরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের বিপরীত পার্কে সাইনবোর্ড টাঙ্গিয়ে রোগী দেখছিলেন এই কথিত চিকিৎসক।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
দন্ডিত এম এ হানিফ সরকার মাহমুদ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খা গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাহমুদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় তার। সেই সঙ্গে মুছলেকা নেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 
















