সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ রহিমা বেগম (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া রহিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় হরিপুর (দাড়িয়াপাড়া) গ্রামের ওসমান গনির স্ত্রী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে গোবিন্দগঞ্জের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেখা পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ১০ বোতল ফেনসিডল জব্দ করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে জড়িত রহিমা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন সাদুল্লাপুরের মোতাহার হোসেন টিপু

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেফতার

প্রকাশের সময়: ০৭:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪