শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কর্মচারীর

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র (৪০) নামের  এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার শুকান ডিগি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উৎপল চন্দ্র সদর উপজেলার ভেলাকোপা গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালির বাজারের একটি সারের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানায়, ওইসময়  ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি শুকান ডিগি এলাকায় পৌঁছালে এসময় ট্রেনে কাটা পড়ে তার শরীল থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।

প্রকাশের সময়: ১২:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪