গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন মসজিদের খতিব, ইমাম, আলেম ও ওলামাদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে সচেতনতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলার মডেল মসজিদের ইসলামী ফাউন্ডেশনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক গোলাম মর্তুজা, থানার ওসি কেএম আজমিরুজ্জামান, যমুনা টিভির গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ড সুপারভাইজার হেলাল উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন মডেল কেয়ারটেকার শাহ আলম আকন্দ। এরআগে ইমাম সম্মেলন, ইমামদের করণীয় ও ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে উপজেলার ১২০ জন ইমাম, আলেম ও ওলামা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 




















