রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় রিজান মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রিজান মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইসময় রিজান মিয়া বাইসাইকেল  চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এরই মধ্যে বগুড়াগামী (ঢাকা মোট্রো-ট ২৪-১২৩৮)  ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের

প্রকাশের সময়: ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪