পাবনার আটঘরিয়ায় মাদক নিয়ন্ত্রণ ” খ” সার্কেল ঈশ্বরদী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো সদর উপজেলার রাঘবপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আব্দুল মতিন, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয় পুর কামার পড়া গ্রামের মোঃ কালামের ছেলে কাউসার।
১২ ফেব্রুয়ারী সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা “খ” সার্কেল ঈশ্বরদী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমম্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
আব্দুল্লাহ আল মামুন জানান, আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া চৌরাস্তা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে
খিদিরপুর বাজার হতে দাশুরিয়া গামি সিএনজি তল্লাশি করে যাত্রী বসে থাকা ব্যবসায়ী মতিন ও কাউসার এর নিকট থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবহৃত সিএনজি আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 
















