শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ৫ 

দিনাজপুরের খানসামা উপজেলায় অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
বুধবার উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের বাংলাবাজার ও সূবর্ণখুলি মুশাহারপাড়া থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আবুবক্কর সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (২০), হামিদুল ইসলামের ছেলে হাসানুর ইসলাম (১৯), ঝগড়ুপাড়ার ফরহাদ আলীর ছেলে গালিব ইসলাম (১৯), আঙ্গারপাড়া ইউনিয়নের সূবর্ণখুলি মুশাহারপাড়ার নারায়ন ভূঁইয়ার ছেলে উজ্জ্বল ভূঁইয়া (২৫) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের বাংলাবাজার ও সূবর্ণখুলি মুশাহারপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫টি অ্যান্ড্রয়েড ফোন ও ৮৪চি সিম কার্ড জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি চক্র অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থেকে অনেক পরিবার ও যুবক নিঃস্ব হয়ে গেছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া খেলা রোধে এ অভিযান পরিচালনা করে। ধৃত ৫ যুবককে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সালের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এরকম অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পর আটক ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়া খেলা প্রতিরোধে থানা পুলিশ সজাগ।

অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটক ৫ 

প্রকাশের সময়: ০৬:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪