শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তরুণদের ফুল বিক্রির আয় দিয়ে জনকল্যাণে ব্যয়

ইয়ুথ অর্গানাইজেশন। এটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষার্থীদের নিয়ে গড়া এ প্রতিষ্ঠানটি দুস্থ মানুষ ও পথশিশুদের নিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আর এমন কল্যাণকর কাজে অর্থ যোগান দিতে সংগঠনের একঝাঁক তুরুণ-তরুণী   শুরু করেছে ফুল বিক্রি কাজ। তারা বসন্তের শুভেচ্ছা জানাননোসহ বিনিময়ে দর্শনার্থীদের হাতে দিচ্ছেন ফুল। আর এই ফুল বিক্রির লাভের টাকা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে।

সম্প্রতি এমনি এক চিত্র দেখা গেছে, গাইবান্ধা পৌরপোর্কে। এসময় ইয়ুথ অর্গানাইজেশনের তরুণ-তরুণীরা নারী-শিশু দর্শনার্থীদের হাতে তুলে দিচ্ছিলেন গোলাপ ও গাঁধা ফুল। তারা প্রত্যেকটি ফুল ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করেন।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান, সাধারণ সম্পাদক এসএম মামুন মিয়া, উপদেষ্টা জান্নাতুল উর্মি, আতিকুর রহমান আতিক, বৃষ্টি সরকার, শাম্মী আক্তার রুমি, মিম আক্তার, আরিফা আক্তার, রেজোয়ান সরকার, বৃষ্টি ইসলাম, মাহিদ সরকার, রায়হান বাবু, সাব্বির মিয়া, রেজোয়ান সরকার রিজু, ওসমান গনি, তৌহিদ সরকার, মাহিন সরকার, সীমান্ত সরকার, অন্তর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপ-পরিচালক আশফিকা জাহান বলেন, আমরা বিশেষ করে পথশিশুদের নানা অবদার পূরণের চেষ্টা করছি। আর এই অর্থ যোগান দেওয়ার জন্য বিনিময়ে ফুল বিক্রি করছি। এ থেকে যেটুকু লাভ হবে, তা ওইসব শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুদের নিয়ে কাজ করছি। ইতোমধ্যে তাদের মাঝে খাবার ও শীতস্ত্র বিতরণসহ পিঠা উৎসবের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। যা আগামীতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৬:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪