শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কঞ্চিপাড়ায় বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে কঞ্চিপাড়া দাখিল মাদ্রাসায় বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক সংলাপে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু’র সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কঞ্চিপাড়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী এবং মাদ্রাসার সুপার ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

এস এম সি কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী এবং মাদ্রাসার সুপার বলেন, বাল্য বিয়ের কারণে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, ১৪ থেকে ১৬ বছরের মেয়েরা শিশু সন্তানের জন্ম দিচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক। ফলে মা ও শিশু উভয়ে স্বাস্থ্যহীন হচ্ছে ।

চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন- প্রতিমাসে অসংখ্য বিচার সালিশ করতে হয় এটা আসলেই দুঃখজনক। তাই সকল অভিভাবকদের এ বিষয়ে ওয়াদা করতে হবে , বাল্যবিয়ে প্রতিরোধ ও বন্ধ করার উপর জোর দিতে হবে এবং আমাদের ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত করতে হবে।

বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে । প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজ্বী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে। সব শেষে চেয়ারম্যান সাহেব ১ টি বিবাহ বন্ধে ৫০০০ টাকা পুরস্কার ঘোষনা করেন। সভায় উপস্থাপনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার প্রজেক্ট অফিসার রেখা খাতুন।

প্রকাশের সময়: ০৮:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪