গাইবান্ধা জেলার ফুলছড়িতে বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের উপজেলায় ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ফুলছড়ি উপজেলার কৃষি অফিসের হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এসএসবিসি প্রকল্পের লক্ষ্য উউদ্দেশ্য ব্যাখ্যা করেন কমিউনিটি ফেসিলিটেটর গোলাম মোস্তফা। কিভাবে আমরা আদশ সুখি পরিবার গঠন করতে পারি এ বিষয়ে ব্যাখ্যা করেন মোঃ জাকির হোসেন ও সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার রেখা খাতুন । প্রগ্রামটির সাবিক উপস্থাপনায় ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেখা খাতুন।
ফুলছড়ি উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আন্জু মনোয়ারা’র সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল লতিফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক সাজু মিয়া , কমিউনিটি লিডার মোঃ ছোটন মিয়া, এনজিও কমী সাগরিকা বেগম । উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে কমিউনিটি লিডার মোঃ ছোটন মিয়া সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















