শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহর উপজেলা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম আর নেই

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে এস এম নজরুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসকের পরামর্শে পরে তাকে দ্রুত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ জুমা চাটমোহর বালুচর খেলার মাঠে নজরুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তার নিজ গ্রাম হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন প্রমুখ।

প্রকাশের সময়: ০১:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪