শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত যুবক (৪০) নিহত হয়েছেন। তিনি ঘটনাস্থলে মারা যাওয়ার মুহূর্তে উৎসুক মানুষের ভির জমে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কামারপাড়া-কুপতলার হাজীর গেটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় অজ্ঞাত যুবকটি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এরই মধ্যে পদ্মরাজ নামের একটি চলন্ত ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধার রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

প্রকাশের সময়: ০৯:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪