বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ৪ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

যশোরের শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ইস্রাফিল হোসাইন (২৬) ও সুমন হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ ) রাত সাড়ে ১০ টার দিকে শার্শা থানাধীন নিজামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন, শার্শা থানার একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ইস্রাফিল হোসাইন, ও শ্রীকোনা মাঝেরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুমন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম ইস্রাফিল হোসাইন ও সুমন হোসেনকে ৪ কেজি গাঁজাসহ তাদের দুইজনকে হাতেনাতে আটক করে। জব্দকৃত ৪ কেজি মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান জাগো২৪.নেট-কে জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শার্শায় ৪ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

প্রকাশের সময়: ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪