বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাসের ভেতর সাড়ে ১৮ কেজি গাঁজসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এসময় এই মাদকে জড়িত এরশাদুল হক (৪২) কে গ্রেফতার করা হয়।

রোববার (২৪ মার্চ) দিনগত রাত ৪ টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি এরশাদুল হক কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশাড়ী মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে রিমি পরিবহন নাসের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে সাড়ে ১৮ কেজি শুকনো গাঁজাসহ এরশাদুল হককে গ্রেফতার করা হয়েছে।

র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত এরশাদুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ০৬:১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪