শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।
ওড়না কেটে মরদেহ নামানো হলো। এখনো আর কিছু পায়নি পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। এখনো পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।’
জনপ্রিয়

পাবনায় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪