বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ২৬০০ কৃষক

দিনাজপুরের খানসামায় সরকারি উপকরণ হিসেবে উপজেলার নির্বাচিত ২৬০০ কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি পণ্য তুলে দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে’র আওতায় উপজেলার নির্বাচিত পাট উৎপাদনকারীর ২৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে প্রত্যেককে এক কেজি করে উন্নতমানের বিএডিসি রবি-১ পাট বীজ ও ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা।

প্রকাশের সময়: ০৫:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪