মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নিলেন দিনাজপুরের খানসামা উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তারা। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের
বরণ করেন উপজেলায় কর্মরত কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালির মুক্তির জন্য যুদ্ধে গিয়েছিলাম। সেই স্বপ্ন পুরণে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করছেন। তিনি আমাদের সম্মানিত করেছেন। আজকে উপজেলা প্রশাসন যেভাবে আমাদের সম্মান জানালেন এতেই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
এরপূর্বে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্যারেডে অংশগ্রহণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















