২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গাইবান্ধা বিচার বিভাগ এর পুস্পস্তবক অর্পণ, বেলুন উড়ানো, শান্তির প্রতিক পায়রা ওড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা বিচার বিভাগ এর আয়োজনে মঙ্গলবার আদালত চত্বরে সূর্যদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন করেন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনের অনুষ্ঠান কর্মসূচীর উদ্বোধন করেন এবং পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে আদালতলস্থ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞ্চা। সভাপতি বলেন- মুক্তিযুদ্ধর স্বপ্ন বাস্তবায়ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা অবশ্যই সে স্বপ্ন বাস্তবায়ন নিয়ে দৃড় প্রতিজ্ঞা নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।দেশের জন্য আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ, যুগ্ন জেলা ও দায়রা জজ কুদরাতি- ই- খোদা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,সহকারি জজ শাফিউল্লাহ, যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত সেরেস্তা আব্দুল হামিদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় ব্রেঞ্চ সহকারী রাজু আহমেদ সহ অনেকে। এর আগে পবিত্র গীতা পাঠ করেন- ষ্টেনো গ্রাফার প্রদীপ কুমার প্রধান। বক্তারা বলেন- ভবিষ্যৎ সব বিভেদ ভুলে গিয়ে দেশের জন্য কাজ করব। দেশের মানুষের জন্য কাজ করব। প্রাণের দেশকে সুংসহিত করতে হবে। আমাদের চিন্তায় স্বাধীনতা আসুক, দেশের প্রতি স্বাধীনতা আসুক।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধা বিচার বিভাগ পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
-
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৯:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- ৭
জনপ্রিয়


















