যশোরের বেনাপোলে ৩ শত ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর র্যাব ৬- এর সদস্যরা।
মঙ্গলবার (২৬ মার্চ ) সন্ধ্যায় পুটখালী গ্রামে একটি গরুর ফার্মে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩০) ও বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে ইসরাফিল (২৮)
বুধবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
যশোর র্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জাগো২৪ নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাথীন পুটখালী গ্রামে বিশাল গরুর ফার্মে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলসহ তাদের দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, শর্শা (যশোর) 

















