বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী যুবক মারা গেছে।

২৭ মার্চ মধ্য রাতে ভারতের কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ এর গুলিতে আহত হয় লিটন নামে ঐ যুবক। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। লিটন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল ইসলামের ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকায় দিয়ে মঙ্গলবার রাতে বাংলাদেশি কয়েকজন যুবক গরু আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল সদস্যরা গুলি করে। এ সময় লিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে কুচবিহারের এমজেএম হাসপাতালে ভর্তি করান।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ জাগো২৪.নেট-কে বলেন, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই যুবকের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময়: ০৯:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪