শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ ঘটনায় আটক ১

দিনাজপুরের চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। এ ঘটনাটি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামে বুধবার দুপুরে ঘটেছে।

মামলার এজাহার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নান্দেড়াই গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে ৩ সন্তানের জনক নুর ইসলাম (৪৯) একই এলাকার জনৈক কিশোরী (১১) কে ফুসলিয়ে বাড়ির পাশে ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। দিবাগত রাত আনুমানিক দেড়টায় ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারের সদস্যরা জানতে পারে। পরে পরিবারের সদস্যরা জরুরি সেবা- ৯৯৯ এ সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, ওই ধর্ষককে আটক করা হয়েছে এবং ঘটনা স্বীকার করেছে। ভিকটিম কিশোরীকে পরীক্ষার জন্য মেডিকেল পাঠানো হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ ঘটনায় আটক ১

প্রকাশের সময়: ০৬:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪