পবিত্র মাহে রমজানে গাইবান্ধা সদর -২ আসন নব নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীরকে সংবর্ধনা, আলোচনা সভা ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধায় নারী ও শিশু কল্যান সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের ভিএইড রোডস্থ সৈয়দ কমিউনিটি সেন্টারে সংবর্ধনা, আলোচনা সভা ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমে অত্র সংস্থার সভাপতি এ.কে.এম সালাহ উদ্দিন কাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংবর্ধিত হন ও অসহায় ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন- গাইবান্ধা সদর -২ আসন নব নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর।
একটি শিশু যদি যদি পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে তাহলে শিশুটি সমাজের জন্য আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। শিশুটির যদি সুষম খাবার পুষ্টি না পায় তাহলে ভবিষ্যৎতে সে সমাজের জন্য বোঝা হবে ও সমাজে কিছু দিতে পারবেনা। এ জন্য সরকার এ কর্মসূচী হাতে নিয়েছে।
গর্ভবতী বাচ্চার সুষম খাবার পুষ্টি যাতে লাভ করতে পারে সে জন্য সরকার গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি ভাতা দিয়েছে। গর্ভবতী মায়েদের পুষ্টি ভাতার জন্য কার্ড করেছে। এই দুটি কার্যক্রম সরকার বাস্তবায়িত করেছে জেলা ও উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর মাধ্যমে। গত ৫ বছরে ন্যুনতম ৫০ হাজার গর্ভবতী মার শিশু বাচ্চার ভাতার কার্যক্রম সরকারের আওতায় এনেছে। তিনি আরও বলেন- গাইবান্ধাকে যেন স্মার্ট, নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি সে সকলে আমার জন্য দোয়া করবেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জেলা কর্মসংস্থার ও জনশক্তি অফিস সহকারী পরিচালক মোঃ নেশারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক চঞ্চল সাহা, বিশিষ্ট্য নারী উদ্যেক্তা শাহানা ইয়াছমিন (লাকী), সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদ আহমেদ, ইউ.সি.সি কোচিং সেন্টার গাইবান্ধার পরিচালক মোঃ ফজলে এলাহী ফারুক। স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা নারী ও শিশু কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কায়ছার প্লাবন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পবনাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও গাইবান্ধা জেলা নারী সংস্থার প্রধান উপদেষ্টা এস, এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এম এ রানা, দপ্তর সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, শিশু বিষয়ক সম্পাদক শফিকুর রহমান খান, সদস্য ফরহাদ আলম, মশিউর রহমান বাধন, সাংবাদিক আমিনুর রহমান,সদস্য মশিউর রহমান মিঠু। আলোচনা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা ও অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান পরবর্তী অসহায় ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি।
বক্তারা – নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯৮ নাম্বারে টোল ফ্রি কথা বলার অনুরোধ করেন ও শিশুর পাশে থেকে নির্যাতন বন্ধের সহযোগিতা কামনা করেন।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















