শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ব্যাগে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুইটি স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করছে পুলিশ। এই মাদকের সাথে জড়িত সানোয়ার হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার মহাসড়কের মহেশপুর নামকস্থানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওইসব ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারি টাঙ্গাইলের নাগরপুর থানাধীন বনোক গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে বাসে থাকা যাত্রীবেশী সানোয়ার হোসেনে দুটি স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

জনপ্রিয়

স্কুল ব্যাগে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৬:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪