বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় পুলিশের সন্তানদের মেধাবৃত্তি প্রধান

গাইবান্ধা জেলায় কর্মরত পুলিশ সদস্যের সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের এই সম্মাননা দেয় হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির ক্রেষ্ট, সনদপত্র ও সম্মানী তুলে দেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ভবিষ্যতে আরো কৃতিত্ব অর্জনের মাধ্যমে বাবা-মার স্বপ্ন বাস্তবায়নে, কঠোর পরিশ্রম ও সাধনা করতে হবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ।

এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আটজন ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একজনসহ মোট ৯ জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৬:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪