সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২২ কেজি গাঁজা ও দুইটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার বামডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়কে যান বাহন চেকিং করার সময় উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় চালকদের আটক করা যায়নি।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, সড়কে যানবাহন চেকিংটা ছিলো নিত্যদিনের ঘটনা। তারই ধারাবাহিকতায় বামনডাঙ্গা সড়কে চলছিলো যানবাহন চেকিং। দায়িত্বে ছিলেন এসআই জুলিয়াস ও তাঁর টিম। সন্দেহ হলে মোটরসাইকেল দুটি থামাতে সিগনাল দেন তারা। চালকরা গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালানোয় চেষ্টা করেন। এ সময় জুলিয়াস তাঁর টিমসহ ধাওয়া করলে মোটরসাইকেল দুটি ফেলে পালিয়ে যান চালকরা। পরে উপস্থিত জনতার সামনে তল্লাসি করে ২২কেজি গাঁজা ও ২টি ( লাল রং এবং কালো রং) পালসার মটর সাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সুন্দরগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

প্রকাশের সময়: ০৬:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪