বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটঘরিয়ায় অপহৃত উদ্ধার, ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক নেতাসহ গ্রেপ্তার ৩

পাবনার আটঘরিয়ায় অপহৃত সাব্বির হোসেনকে উদ্ধার এবং অপরহণের অভিযোগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার আটঘরিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও পৌর এলাকার ধলেশ্বর

মহল্লার রোমজান আলীর ছেলেন নুরুল ইসলাম ওরফে নুরু (৩০), আটঘরিয়া কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও আটঘরিয়ার বাজার এলাকার হোসেন আলীর ছেলে মনিরুল (২৮) ও ধলেশ্বর গ্রামের গোলজার আলীর ছেলে সন্ত্রাসী ইমরান (২৩)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল করিম জানান, আটঘরিয়ার নওদাপাড়া গ্রামের রায়হান আলী পাশ্ববতী গ্রামের আক্তার হোসেনের কাছে ৫০ হাজার টাকা পায় এই টাকা তুলে দিতে ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ নেতাদের দায়িত্ব দেন রায়হান।

গত শনিবার ছাত্রলীগ নেতা মনিরুল, সেচ্ছাসেবক লীগ নেতা নুরু, ইমরানসহ বেশ কয়েকজন যুবক রাযহানের ছেলে সাব্বির হোসেনকে বেরুয়ান গ্রাম থেকে অপহরণ করে।

বিষয়টি ৯৯৯ ফোন করা হলে আটঘরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সাব্বিরকে উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রায়হান বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি চাঁদাবাজী ও অপহরণ মামলা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জাগো২৪.নেট-কে জানান, ৬ আসামীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকী তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশের সময়: ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪