বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা 

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সোমবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে ও এনডিসি জুয়েল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এন্ড অপর্স ইব্রাহিম হোসেন, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ফরহাদ হোসেন, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে,এম রেজাউল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি রঞ্জিত বকসী সূর্য্য, শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডার আলী আকবর মিয়া, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি বিপ্লব, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা সহ অনেকে।

আলোচনায়- ১৪ই এপ্রিল রবিবার বাংলা নববর্ষ উদযাপনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন, বৈশাখ শোভাযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব মুখর পরিবেশে সপ্তাহব্যাপী লোকজ মেলা, ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয়

বাংলা নববর্ষ উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা 

প্রকাশের সময়: ০৩:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪